লক্ষ্য ও উদ্দেশ্য
শিক্ষা • শান্তি • শৃঙ্খলা • প্রগতি
“আধুনিক ও মননশীল জাতি গঠনে আমরা দৃঢ় প্রত্যয়ী।” — সিলভার ডেল স্কুলের মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুকে জ্ঞান, নৈতিকতা ও দক্ষতায় সমৃদ্ধ একজন সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
আমাদের মূলমন্ত্র
- পড় তোমার প্রভুর নামে
- যোগ্যতাসম্পন্ন শিক্ষক, মানসম্মত শিক্ষা
- শিক্ষাকাল দোলনা থেকে কবর পর্যন্ত
- শেখার জন্য এসো, সেবার জন্য যাও
- বিনয়ী হও, নম্র হও এবং মানুষকে ভালোবাসো
আমাদের উদ্দেশ্য
- আনন্দময় পরিবেশে মানসম্মত পাঠদান নিশ্চিত করা
- নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলা
- শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও শিষ্টাচার চর্চা
- প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত মনোযোগ ও নিয়মিত মূল্যায়ন
- খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ বিকাশ
- অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়