স্কুল কোড: ৪২৪৯২১ • স্থাপিত ২০০৫ • প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি
প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ীগণ,
আসসালামু আলাইকুম।
২০০৫ সাল থেকে সিলভার ডেল স্কুল সাভারের বাড্ডা ভাটপাড়ায় প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাদানে নিয়োজিত। “পড় তোমার প্রভুর নামে” — এই মূলমন্ত্রকে ধারণ করে আমরা জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে প্রতিটি শিশুকে আলোকিত ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মধ্যেই অপার সম্ভাবনা লুকিয়ে আছে। শিক্ষকদের আন্তরিক পাঠদান, নিয়মিত তদারকি এবং অভিভাবকদের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে আমরা সেই সম্ভাবনাকে বিকশিত করার চেষ্টা করি। পাঠ্যপুস্তকের পাশাপাশি সহপাঠ কার্যক্রম, সংস্কৃতিচর্চা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশ আমাদের অগ্রাধিকার।
ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে নোটিশ, ফলাফল, অনলাইন ভর্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য এখন ঘরে বসেই পাওয়া যাবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মহান আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন।
মোঃ গোলাপ আলী
প্রধান শিক্ষক
সিলভার ডেল স্কুল